ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে ‘ শাটডাউন’ কর্মসূচি শিক্ষার্থীরা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ১২:৫২ পিএম

নরসিংদী প্রতিনিধি ॥ 

ছয় দফা দাবিতে নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ‘শাটডাউন’ কর্মসূচী পালন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।  মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর হতে প্রতিষ্ঠানটির অধ্যক্ষের কক্ষসহ বিভিন্ন কক্ষে ও প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে এ কর্মসূচী পালন করা হয়।  কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল হতে ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ, অফিস কক্ষ, অধ্যক্ষের কক্ষসহ প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়া হয়। 

পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে উল্লেখ্য যোগ্য হলো, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল করতে হবে। এ ছাড়া জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত, ২০২১ সালে নিয়োগ পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করা। 
আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর