ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০১ মে, ২০২৫ সময় : ৯:১৫ এএম

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। ওভারব্রিজ থেকে পাচ রাস্তার মোড়, গফরগাঁও রোডসহ আশপাশের এলাকাকে সবুজ ও দৃষ্টিনন্দন করতে তিনি ব্যক্তিগতভাবে গাছ ও ব্যারিকেডের ইট সরবরাহ করবেন বলে ঘোষণা দিয়েছেন।

 

ইউএনও বলেন, “এই কাজের জন্য আমরা কোনো সরকারি অর্থ ব্যয় করবো না। আমি চাই, আমরা নিজেরা নিজের এলাকা সাজাই। আমি নিজ উদ্যোগে আমার বেতন থেকে পাঁচটি নাগাচূড়া গাছ এবং গাছ রক্ষায় ব্যবহৃত ব্যারিকেড তৈরির জন্য প্রয়োজনীয় ইট দেবো। আপনারাও আমাদের সাথে অংশ নিন।

 

তিনি আরও জানান, “গাছ হিসেবে ক্যাসিয়া জাভানিকা (ক্যাসিয়া), জারুল, কৃষ্ণচূড়া, নাগাচূড়া ও সোনালু গাছ বেছে নেওয়া হয়েছে। এসব গাছ শুধু পরিবেশ নয়, শহরের সৌন্দর্যও বৃদ্ধি করবে। শনিবার পরিচ্ছন্নতা অভিযানের সময় আমরা গাছগুলো রোপণের পরিকল্পনা করেছি।

 

ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা এই উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ সংরক্ষণ ও এলাকাকে পরিচ্ছন্ন রাখতে ভূমিকা রাখেন।


এ সম্পর্কিত আরো খবর