ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ

ডিমলায় তারেক রহমানের খালাতো ভাই তুহিনের মুক্তির দাবীতে বিক্ষোভ


  • আপলোড সময় : শনিবার ০৩ মে, ২০২৫ সময় : ১১:০২ পিএম

ডিমলা ( নীলফামারী ) প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় উপজেলা বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের ব্যানারে ও তুহিন সমর্থক গোষ্টির ব্যানারে মঙ্গলবার সন্ধায় তারেক রহমানের খালাতো ভাই ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন চৌধুরীর অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও সকল ফরমায়েশি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উপজেলা বিএনপি’র উপজেলা ও তুহিন সমর্থক গোষ্টির ব্যানারে পৃথক দুটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্মৃতিস্তম্ভে আলোচনায় মিলিত হয়।

এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের সভানেত্রী নুরজাহান বেগন, সদর বিএনপি’ন সাধারন সম্পাদক আব্দুল মজিদ সরকার, উপজেলা যুবদলের আহবায়ক সইদুল ইসলাম, যুগ্ন আহবায়ক তারিকুল ইসলাম সোহাগ, সিনিয়র যুগ্ন আহবাক আবু বক্কর সিদ্দিক, হিন্দু বৈদ্ধ খৃষ্টান কল্যান ফ্রন্টের সদস্য সচিব বাবু জ্যোতি রঞ্জন রায়, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সবুজ, যুগ্ন আহবায়ক আলমগীর কবির।

অপর দিকে তুহিন সমর্থক গোষ্টির বক্তব্য রাখেন, ডিমলা উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় মহিলা দলের সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা, ডিমলা উপজেলা যুবযুবদলের সদস্য সচিব আশিক উল ইসলাম লেমন, যুগ্ন আহবায়ক আইয়ুব আলী ডন, উপজেলা ছাত্রদলে সাবেক সভাপতি স্বপনুজ্জামান, উপজেলা ছাত্রদলেন সাধারন সম্পাদক হালিমুল ইসলাম রাসেল প্রমুখ।

 উল্লেখ্য,মঙ্গলবার (২৯ এপ্রিল) বিগত আওয়ামী সরকারের ভুয়া মামলায় ঢাকার পৃথক দুই বিশেষ জজ আদালতে তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহর মাধ্যমে আত্মসমর্পণ করেন তিনি। প্রথমে কর ফাঁকির মামলায় জামিন শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক কবির উদ্দিন প্রামাণিক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর কিছু সময় পর অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমার রায় এ মামলাতেও তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী আব্দুস সালাম হিমেল বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির পৃথক দুই মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

জানা যায়, কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে তার বিরুদ্ধে গুলশান থানায় পৃথক দুটি মামলা দায়ের করে দুদক। এর মধ্যে কর ফাঁকির মামলায় ২০০৮ সালে পৃথক দুটি ধারায় তিন বছর ও পাঁচ বছরসহ মোট আট বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন আদালত। দুই ধারার সাজা একত্রে চলবে বিধায় তাকে সর্বোচ্চ পাঁচ বছরের সাজা ভোগ করতে হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন।

এছাড়া অবৈধ সম্পদের মামলায় ২০০৮ সালে তাকে ১০ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন আদালত।রায় ঘোষনার দীর্ঘ ১৭ বছর পর তিনি আদালতে আত্নসর্মপন করে জামিনের আবেদন করলে শুনানী শেষে আদালতের বিচারক জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর