ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

বাঁশখালীতে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ১:১১ পিএম

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে ২০২৫-২৬ মৌসুমে আউশ খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধানের উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৮'শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় বাঁশখালী অফিসার্স ক্লাবে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। এ সময় উপজেলার ১৮'শ জন কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ৫ কেজি, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। 

এ সময় বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু সালেকের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জামশেদুল আলম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিফ উদ্দিন প্রমুখ।'

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. জামশেদুল আলম বলেন, ‘বাঁশখালী উপজেলায় বিএডিসি থেকে প্রাপ্ত বিনামূল্যে ১৮'শ জন কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ৫ কেজি, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। মূলত কৃষকের ভাগ‌্য উন্নয়নে কার্যক্রমের অংশ হিসেবে বিনামূল্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়েছে।'#


এ সম্পর্কিত আরো খবর