ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

ফরিদপুরে নানা আয়োজনে মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন


  • আপলোড সময় : শনিবার ১০ মে, ২০২৫ সময় : ৬:৫৬ পিএম

ফরিদপুর প্রতিনিধি 

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ফরিদপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে  শ্রমিক সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ‌ সকাল ১০ টায় শহরস্থ থানা রোড প্রঙ্গনে এই সমাবেশের আয়োজন করা হয়। ফরিদপুর জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মুজাফফর আলী মুসার সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‌কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব কিবরিয়া স্বপন, ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, ফরিদপুর জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ মামুনুর রশিদ মিঠু, দপ্তর সম্পাদক খায়রুল বাশার সবুজসহ অন্যান্য নেতৃবৃন্দ । 

শ্রমিক সমাবেশে   বক্তারা বলেন " আজ পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। আমি শ্রমিক দিবসে মেহনতি মানুষদের শুভেচ্ছা জানাই। এই ১লা মে তে আমেরিকার শিকাগো শহরে হাজার হাজার লোককে নির্যাতন করে হত্যা করা হয়। 

আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশের শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে, শ্রমিকদের নিরাপত্তা থাকবে এবং মানুষের কথা বলার অধিকার থাকবে। জাতীয়তাবাদী দল শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য সব সময় সোচ্চার ছিলেন। কিন্তু গত ১৫ বছর ফ্যাসিবাদী আওয়ামী সরকার শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করতে পারে নাই। তাদের ন্যায্য মজুরি দিতে পারে নাই। একটি শক্তিশালী গণতন্ত্রের মাধ্যমেই শ্রমজীবী  মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত হবে। আগামী দিনে অনতিবিলম্বে সুষ্ঠু ভোট আয়োজন এর মাধ্যমে শ্রমিক ও মেহনতি মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায় 

আসবে এবং শ্রমিকদের অধিকার নিশ্চিত করবেন। এর আগে দিবসটি উপলক্ষে একটি র‍্যালী শহর প্রদক্ষিণ করে। এটি ‌ আলিপুরের নবাব আলী টাওয়ারের সামনে এসে শেষ হয়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর