ফরিদপুর প্রতিনিধি
বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে ফরিদপুরে পরিস্কার পরিচ্ছন্ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরিচ্ছন্ন শ্রমিকদের উদ্যোগে ও ফরিদপুর ১৭ নং ওয়ার্ডের সভাপতি সৈয়দ রেজাউল করিমের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার বিকেল ৫ টায় ফরিদপুর শহরস্থ স্টেশন রোডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি,
ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব কিবরিয়া স্বপন,ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, ফরিদপুর জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মুজাফফর আলী মুসা,মহানগর যুবদলের সভাপতি এম এম ইউসুফ,১৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হাসানুল বান্না সহ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন আমরা ফরিদপুর শহরটাকে পরিচ্ছন্ন রাখতে চাই ।এজন্য সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে।
এছাড়া
নারীদের অধিকার আদায়ের ব্যাপারে সচেতন থাকতে হবে । কেননা নারীদেরকে
কর্মহীন রেখে এদেশ কখনো উন্নত হতে পারবে না।
আকাশজমিন/আরআর / মাহফুজুর রহমান বিপ্লব