ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সিরাজগঞ্জের তাড়াশে মহান মে দিবস পালিত


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ৮:১৩ এএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জে তাড়াশে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত হয়। এই পহেলা মে বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামের স্বীকৃতির দিন। শ্রমিকদের এই স্বীকৃতির দি‌নের প্রতি সম্মান জানিয়ে প্রতি বছরের ন্যায় "শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে তাড়াশে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত হয়।

বৃহস্পতিবার (১ মে) সকালে তাড়াশ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে তাড়াশ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তাড়াশ ডিগ্রি কলেজের সামনে এসে শেষ হয়। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল বারিক খোন্দকারের সঞ্চালনায় এক আলোচনা সভা অনু‌ষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর খ,ম, সাকলাইন, সেক্রেটারি শাহজাহান আলী, উপজেলা আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি প্রভাষক আবুল বাশার,

পৌর জামায়াতের সভাপতি কাওছার হাবীব ও সেক্রেটারি প্রভাষক আলী আক্কাস। আলোচনা সভায় বক্তরা বলেন, শ্রমিক-মালিক সুসম্পর্কের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে মে দিবসের গুরুত্ব অপরিসীম। দেশের টেকসই উন্নয়নে দিবসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শ্রমিক ও মালিক পরস্পরের পরিপূরক। তাদের যৌথ প্রচেষ্টাই একটি শক্তিশালী, আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে। দেশের পোশাক খাত, কৃষি, শিল্প, নির্মাণ, পরিবহণ ও প্রযুক্তি প্রতিটি খাতের উন্নতির পেছনে রয়েছে শ্রমিক এবং মালিকের মেধা ও প্রাণান্তকর পরিশ্রম। এ দেশকে নতুন করে গড়ে তুলতে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সুদৃঢ় করতে হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর