ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

কালীগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ৮:১০ এএম

লালমনিরহাট প্রতিনিধি

শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস। বৃহস্পতিবার (১ মে) সকালে উপজেলার দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর একটি বর্ণাঢ্য র্যালি কার্যালয় থেকে বের হয়ে তুষভান্ডার বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাসে ১ মে এক গৌরবোজ্জ্বল দিন। তারা দেশের শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও শ্রম আইনের যথাযথ বাস্তবায়নের দাবি জানান।

র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা শ্রমিক দলের সভাপতি হুমায়ুন কবির বাবু ও সাধারণ সম্পাদক বিপ্লব হাসান রুমেল। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম, চলবলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাপ হোসেন, যুবদল সদস্য মোন্তাসির রহমান রিপন,  উপজেলা বিএনপি সদস্য আজাদ জিন্নাতুল প্রিন্স,সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

মে দিবসের এ কর্মসূচিতে বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান

এ বছর বাংলাদেশে মে দিবসের পাশাপাশি জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসও উদযাপিত হয়েছে আলোচনা সভায় কালীগঞ্জ জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিকসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শ্রমিক আইন, মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়ন করনীয় বিষয়ে আলোচনা করা হয়।

আকাশজমিন/আরআর /নুরুল ফেরদৌস


এ সম্পর্কিত আরো খবর