ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কুড়িগ্রামে শ্রমিক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


  • আপলোড সময় : শনিবার ১০ মে, ২০২৫ সময় : ৫:৫১ পিএম

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া, আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২ মে) দুপুরে পৌর শহরের ঈদগাহ মাঠ এলাকার জেলা বিএনপি কার্যালয় থেকে শ্রমিক নেতা রিজন সরকারের নেতৃত্বে একটি আনন্দ র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে পথসভা করে শেষ হয়।

মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে পথসভা পরিচালনা করেন  আজিজুল হক।পথসভা উপস্থিত ছিলেন,  বিএনপির কুড়িগ্রাম জেলা বিএনপির  আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম বেবু,যুগ্ম আহবায়ক অধ্যাপক মোঃ হাসিবুর রহমান হাসিব,সদর উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম আবু হানিফ বিপ্লব, শ্রমিক নেতা রিজন সরকার, মোঃ রিপন,আজিজুল হক,  অনান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিতে দোয়া মাহফিল ও দেশে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনসহ রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের ৩১ দফা পালন করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তরা।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর