উত্তরাঞ্চল প্রতিনিধি : / : 143
উত্তরাঞ্চল প্রতিনিধি:
রাজশাহী চারঘাটের স্কুলমাঠে প্রকাশ্যে একাধিক ককটেলের বিস্ফোরন ঘটিয়ে প্রীতি ক্রিকেট অনুষ্ঠানের মঞ্চ ও চেয়ার ভাঙচুর করে পালিয়েছে দুর্বৃত্ত্বরা। শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হয়ে তাৎক্ষণিক বন্ধ হয়ে যায় বাজারের দোকানপাট।
চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, শুক্রবার বিকেলে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়। সে জন্য পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তৈরী করা হয় মঞ্চ। সাজানো ছিল চেয়ার। তবে তার আগেই বেলা সাড়ে এগারোটার দিকে একদল দুর্বৃত্ত্ব স্কুলমাঠে প্রবেশ করে অন্তত চারটি ককটেলের বিস্ফোরন ঘটিয়ে তৈরী করা মঞ্চ ও চেয়ার ভাংচুর করে পালিয়ে যায়। ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ আহত হয়নি। স্থানীয়রা জানান, আচমকা ককটেলের বিকট শব্দে আতঙ্কিত ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। তবে দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
তবে কারা এ কান্ড ঘটিয়েছে তা নিশ্চিত হতে পুলিশ তৎপরতা চালাচ্ছে। দ্রুত সময়ের মধ্যেই ককটেল বিস্ফোরনের ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান ওসি মিজানুর রহমান।
জানা গেছে, চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেলা আহ্বায়ক আবু সাঈদ চাঁদের। এ খেলা পন্ড করতেই স্থানীয় বিএনপির অপর একটি অংশ এ কান্ড ঘটাতে পারে বলে ধারনা করছেন স্থানীয়রা।#