ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

রাজশাহীতে স্বেচ্চাসেবক লীগ নেতার হাতের রগ কেটে হত্যার চেস্টা


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ১২:২০ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

রাজশাহী নগরীর বুধপাড়া এলাকায় হাসান আলী (৪৫) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতের রগ কেটে ও ছুরিকাঘাতে হত্যার চেস্টা চালিয়েছে দুর্বৃত্তরা। বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে নগরের মতিহার থানার বুধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত হাসান আলী নগরের ৩০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক। তিনি নগরের বুধপাড়া এলাকার হাসমত আলীর ছেলে। গুরুত্বর আহত অবস্থায় রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখন আশঙ্কামুক্ত।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের চিকিৎসক ডা. শংকর কে বিশ্বাস জানান, হাসান আলীর ডান গাল ও ডান হাতের দুই জায়গায় গভীর আঘাত রয়েছে। ডান হাতের কব্জির রগ কেটে গেছে। এছাড়া একটি কান কেটে দেওয়া হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন, তার চিকিৎসা চলছে।

নগরের মতিহার থানার ওসি আব্দুল মালেক জানান, হাসান আলী নিজের বাড়িতেই ছিলেন। সেখান থেকে ডেকে নিয়ে গিয়ে তাকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ওসি জানান, ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। হামলার কারন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। আহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে অভিযোগ দিতে বলা হয়েছে। তবে শুক্রবার বিকেল পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর