ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ধর্মজৈন সীমান্তে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলে বিএসএফ অতঃপর

দিনাজপুর সীমান্তে উত্তেজনা


  • আপলোড সময় : রবিবার ১১ মে, ২০২৫ সময় : ১:২০ পিএম

দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় গ্রামবাসীও দুই ভারতীয় নাগরিককে আটক করে।

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ধর্মজৈন সীমান্তের ৩২০ মেইন পিলারের সাব পিলার ১০ এর কাছে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম ও বিরল থানার এসআই কাওসার।

বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশি হলেন মাসুদ রানা (২৬) ও এনামুল হক (৫৫)। মাসুদ রানা কাটালিয়া গ্রামের এনামুলের ছেলে এবং এনামুল হক ইসরাইলের ছেলে। তারা উভয়ই বিরল উপজেলার বাসিন্দা।

স্থানীয়রা জানান, ওই দুই ব্যক্তি সীমান্তের কাছাকাছি ধান মাড়াইয়ের কাজ করছিলেন। এ সময় বিএসএফ কোনো পূর্ববার্তা না দিয়ে গ্রামে ঢুকে তাদের ধরে নিয়ে যায়। বিএসএফের সদস্যরা অস্ত্র সজ্জিত থাকায় গ্রামবাসী প্রথমে কোনো প্রতিরোধ গড়তে পারেনি।

ঘটনার কিছুক্ষণ পরই গ্রামবাসী একত্রিত হয়ে সীমান্ত এলাকার দুই ভারতীয় নাগরিককে ধরে নিয়ে আসে। পরে বিজিবি ঘটনাস্থলে পৌঁছালে গ্রামবাসী তাদের বিজিবির হাতে তুলে দেয়।

দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মিজান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএসএফ দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার পর গ্রামবাসীও প্রতিবাদস্বরূপ দুই ভারতীয়কে আটক করে। বিষয়টি নিয়ে আজ বিকেলে দুই পক্ষ পতাকা বৈঠকে বসবে। আশা করি, সমস্যার সমাধান হবে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর