কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
মালয়েশিয়ায়
সড়ক দুর্ঘটনায় আনার মিয়া (২৬) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। আজ
শুক্রবার (০২ই এপ্রিল ) সকালে পরিবার আনার
মিয়ার মৃত্যুর বিষয়টি জানতে পারে। নিহত আনার মিয়া কিশোরগঞ্জ জেলার কটিয়াদী পৌরসভার ০৬ নং ওয়ার্ডের কাইহেতেরটেকি
গ্রামের মৃত সওদাগর মিয়ার ছেলে।
পরিবার
সূত্রে জানা যায়, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে ০৭ বছর আগে মালয়েশিয়ায় যান। তিনি মালয়েশিয়ার মালাকা শহরের ওয়েস্টার্ন ফ্রুট নামে একটি বিস্কিট ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করতেন।
২৪ ই এপ্রিল বৃহস্পতিবার সকালে রাতের কাজ (নাইট ডিউটি) শেষ করে সাইকেল চালিয়ে নিজ বাসায় ফিরছিলেন আনার মিয়া । রাস্তা পাড় হতে গিয়ে
চলন্ত গাড়ির চাপায় গুরুতর আহত হন এবং মাথায় প্রচন্ড আঘাত পান । পরে পুলিশ উদ্ধার
করে এম্বুলেন্সে ওখানকার সরকারি মালেকা জেনারেল
হাসপাতালে ভর্তি করেন। সেখানে ০৮ দিন চিকিৎসা নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ০১ লা মে বৃহস্পতিবার রাতে মৃত ঘোষণা করেন। শুক্রবার ভোর ছয়টার দিকে নিহতের
পরিবার মৃত্যুর খবরটি শুনে নিশ্চিত হয়েছেন।
আনার
মিয়ার স্ত্রী রোকসানা বেগম বলেন, আমার স্বামী এভাবে মারা যাবে কখনো ভাবতেও পারিনি। যদি জানতাম,
ওকে বিদেশ যেতে দিতাম না। আমি আমার স্বামীর মুখটা শেষবারের মতো দেখতে চাই। নিহতের বন্ধু
প্রবাসী নাঈম ইসলাম জানান , সে আমাদের ফ্যাক্টরিতে মেশিন অপারেটর হিসেবে কাজ করতেন।
তার অনাকাঙ্খিত মৃত্যুতে আমরা শোকাহত। নিহতের লাশ দেশে ফেরানোর জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা চালিয়ে যাবো।
প্রবাসী আনার মিয়ার মৃত্যুতে এলাকার সবাই
শোকাহত। তার পরিবার হয়ে পড়েছে দিশেহারা। থামছে না তার মায়ের আহাজারি।
সাত
বছর আগে আনার মিয়া মালয়েশিয়ায় পাড়ি জমান।গত
ছয় মাস আগে তিনি ছুটিতে বাড়িতে এসেছিলেন। তিনি দীর্ঘদিন যাবত উক্ত ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করতেন। তার স্ত্রী,
দুই মেয়ে, এক ছেলে রয়েছে।
আকাশজমিন/আরআর