ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

লালমনিরহাটে সেপটিক ট্যাংকে পরিস্কার করতে নেমে এক শ্রমিকের মৃত্যু


  • আপলোড সময় : রবিবার ০৪ মে, ২০২৫ সময় : ১১:৫৯ পিএম

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাটের সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটটি গ্রামে  এক বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মারুফ হোসেন (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় রহিম (৩০) নামে আরেক শ্রমিককে জীবিত উদ্ধার করা করে লালমনিরহাট  ফায়ার সার্ভিস।

শনিবার (৩ মে) সকাল ১১টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকি এলাকার জহুরুলের বাড়ির সেপটিক টাঙ্কি পরিস্কার করতে গেলে এ ঘটনা ঘটে। নিহত মারুফ হোসেন সদর উপজেলার রাজপুর ইউনিয়নের বালাপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে এবং জীবিত উদ্ধার হওয়া রহিম মিয়া একই এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।

ওসি মোহাম্মদ নুরনবী বলেন, শনিবার সকালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকি এলাকার জহুরুলের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন দুই শ্রমিক। সেপটিক ট্যাংকে নামার পর বিষাক্ত গ্যাসের কারনে শ্রমিক রহিম উপরে উঠে আসলেও মারুফ উঠতে পারেনি। মারুফ উঠতে না ওঠায় স্থানীয় লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের লোকজন এসে সেপটিক ট্যাংকের ভেতর থেকে মারুফের লাশ উদ্ধার করে।

লালমনিরহাট  সদর থানার (ওসি) নুরনবী বলেন, সেপটিক ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসের কারণে  এক জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্য কোনো কারণে তাঁদের মৃত্যু হয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে। মারা যাওয়া শ্রমিকের লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়েছে

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর