ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সিরাজগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গর দা‌য়ে বিএনপির ৮ নেতার পদ স্থগিত


  • আপলোড সময় : সোমবার ০৫ মে, ২০২৫ সময় : ১২:১৩ এএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উল্লাপাড়া উপজেলা ও এনায়েতপুর থানা বিএনপির কয়েকটি ইউনিটের ৮ নেতার পদ স্থগিত করা হয়েছে। একই কারণে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের আরো তিন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছে জেলা বিএনপি।

শুক্রবার (২ মে) রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত পৃথক দুইটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পদ স্থগিত হওয়া নেতারা হলেন, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, সাবেক সদস্য মিজানুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি বেলাল হোসেন, সাবেক সদস্য সচিব মুকুল হোসেন, সদস্য আশরাফুল ইসলাম মিন্টু, পঞ্চকোক্রী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী, বড়হর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন শাবু ও এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ সরকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উল্লাপাড়া উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের ৭ নেতার প্রাথমিক সদস্যপদসহ সকল পদ স্থগিত করা হয়েছে। এ ছাড়াও একই কারণে উল্লাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হাসান অভি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ জালাল ও পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. খোকনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কমিটির সভাপতি-সম্পাদককে নির্দেশনা দেওয়া হয়েছে।

দ্বিতীয় বিজ্ঞপ্তিতে একই কারণে এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ সরকারের দলে থাকা প্রাথমিক সদস্য পদসহ সকল পদ স্থগিত করা হয়েছে বলে উল্লেখ করা হয়

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর