ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

মায়ের সঙ্গে অভিমান ক‌রে কিশোরীর কাণ্ড


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৭:১৮ এএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে মোবাইল ফোন কিনে না দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে পাপিয়া খাতুন (১৫) নামের এক কিশোরি আত্মহত্যা করেছে। শুক্রবার (২ মে) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনাটি ঘটে, তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের খড়খড়িয়া গ্রামে। সে ওই এলাকার মোহাম্মদ জামিন সাহার মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, পাপিয়া খাতুন কয়েক দিন থেকে মেয়েটি তার মায়ের কাছে একটি স্মার্ট মোবাইল ফোন কিনে নেওয়ার জন্য  বায়না ধরে। শুক্রবার আবারও মোবাইল কেনার জন‍্য মাকে বললে তার মা বকাবকি করে। মায়ের বকা খেয়ে অভিমান করে নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর