ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নড়াইলে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার


  • আপলোড সময় : মঙ্গলবার ০৬ মে, ২০২৫ সময় : ২:১৯ এএম

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামে নিজ ঘরে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রাহাজ কাজী (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। শনিবার (৩ মে) সকালে উপজেলার পাঁচুড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়। রাহাজ কাজী  পাঁচুড়িয়া গ্রামের মৃত জয়নাল কাজীর ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারী ব্যাংকে কর্মরত ছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নিজ ঘরে ঘুমাতে যায় রাহাজ কাজী। শনিবার সকালে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করেও তার কোন সাড়া শব্দ মেলেনি। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ফ্যানের সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পান। খবর পেয়ে থানা পুলিশ ব্যাংক কর্মকর্তা মরদেহ উদ্বার করে। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি স্থানীয়দের। তবে কি কারনে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আশিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্বার করে ময়না  তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতার মর্গে পাঠানো হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হবে।

 আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর