ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ

সাতক্ষীরা সদর হাসপাতাল ভাংচুর করা সেই স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার


  • আপলোড সময় : মঙ্গলবার ০৬ মে, ২০২৫ সময় : ২:৩৫ এএম

সাতক্ষীরা প্রতিনিধি: 

দলীয় হাঙ্গামা সৃষ্টির অভিযোগে প্রাথমিক সদস্যপদ থেকে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক কে বহিস্কার করেছে বিএনপি। শনিবার (৩ মে) বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একপত্রে তাকে বহিস্কার করা হয়।

তবে সাতক্ষীরা সদর হাসপাতালে হামলার ঘটনা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি ওই পত্রে। সোহেল আহমেদ মানিককে এড্রেস করে ওই পত্রে বলা হয়— "সাতক্ষীরা জেলার একজন দায়িত্বশীল নেতা হয়েও আপনি দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি ও একজন স্কুল শিক্ষকের সাথে অসাধাচরণসহ নানা সংঘাতমূলক কর্মকান্ডে লিপ্ত থাকার সুষ্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিস্কার করা হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।"

দলীয় প্যাডে ০৩ মে ২০২৫ তারিখে বিএনপি/বহিস্কার/৭৭/৭৩/২০২৫ নং স্মারকের একপত্রে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিককে বহিষ্কার করা হয়েছে বলে দলটির একাধিক সূত্র জানিয়েছে। পত্রের অনুলিপি পাঠানো হয়েছে বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক  জয়ন্ত কুমার কুন্ডু ও সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক, সদস্য সচিবকে।

প্রসঙ্গত, ৩ এপ্রিল সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। ওই হামলায় সাতক্ষীরা সদর হাসপাতালের আসবাবপত্র ভাঙচুর ও কর্তব্যরত নার্স-ডাক্তারকে মারপিটের অভিযোগে মামলা হয়েছে বলে জানান সিভিল সার্জন ডাক্তার আব্দুস সালাম। ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা পরিদর্শন করেছেন এবং ঘটনার বিবরণ শুনেছেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর