ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

চট্টগ্রামের পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ

মিজোরামে বাংলাদেশি বংশোদ্ভূত ২ মার্কিন নাগরিক গ্রেপ্তার


  • আপলোড সময় : শনিবার ১০ মে, ২০২৫ সময় : ১১:০৫ এএম

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশি বংশোদ্ভূত ২ মার্কিন নাগরিককে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে আটক করা হয়েছে। পরে রাজ্যের রাজধানী আইজল থেকে তাদের বের করে দেওয়া হয়। তাদের বিরুদ্ধে বাংলাদেশের চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে সক্রিয় সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগের অভিযোগ রয়েছে। রোববার (৪ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, শনিবার রাজ্যের লেংপুই বিমানবন্দর থেকে বাংলাদেশি বংশোদ্ভূত দুই মার্কিন নাগরিককে গ্রেপ্তার করে রাজ্যের রাজধানী আইজল থেকে বহিষ্কার করা হয়েছে বলে মিজোরামের শীর্ষস্থানীয় সূত্র জানিয়েছে।

তাদের বিরুদ্ধে চিটাগং হিল ট্র্যাক্টসের (সিএইচটি) কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএ/এফ)-এর সন্ত্রাসীদের সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনার অভিযোগ রয়েছে। গোপন সূত্রের খবর অনুযায়ী, ৪ জন মার্কিন নাগরিক পর্যটক ভিসায় ২ মে আইজলে আসবেনএমন গোয়েন্দা তথ্য ছিল। গ্রেপ্তারকৃত দুজনের নাম চেকুন এবং সারন বলে জানানো হয়েছে, তবে বাকি দুজনের নাম জানা যায়নি।

সূত্র আরও জানিয়েছে, তারা কেএনএ/এফ-এর নেতা নাথান লনচেও বমের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছিলেন। বম বর্তমানে আত্মগোপনে রয়েছেন। তিনি বাংলাদেশের চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট এবং তার সশস্ত্র শাখা কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ)-এর প্রতিষ্ঠাতা।

এনডিটিভি বলছে, মিজোরামের রাজধানী আইজল থেকে ওই চারজন লংত্লাই জেলার সীমান্তবর্তী এলাকায় বম সম্প্রদায়ের শরণার্থী শিবির পরিদর্শনের পরিকল্পনা করছিলেন, এমন তথ্যও সামনে এসেছে।

বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট গঠনে কমপক্ষে দুজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাদের বিরুদ্ধে এখনও সীমান্ত এলাকায় উসকানিমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এজন্য কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।

এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই সন্ত্রাসী গোষ্ঠী বিভ্রান্তি সৃষ্টির জন্য বিভিন্ন সংক্ষেপিত নাম ব্যবহার করছে, যেমন আগে তারা কেএনএ/এ ব্যবহার করত, এখন কেএনএ/এফ নামে পরিচিত হচ্ছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর