লালমনিরহাট প্রতিনিধি / : 149
লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাট জেলা আদিতমারি উপজেলার সারপুকুর এলাকায় মাদক, জুয়া ও সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন করেছে ওই এলাকার সাধারন মানুষ। সোমবার (৪ মে) বেলা ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের ভুক্তভোগী সাধারণ লোকজন ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন।
মানববন্ধনে ভুক্তভোগী লোকজন জানান, আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের চৌকিদার রফিকুল তার ভাড়া করা লোকজন দিয়ে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খারুভাঁজ এলাকায় দির্ঘদিন থেকে মাদক কারবারি, জুয়া ও সন্ত্রাসী কার্যকলাপ করে আসছে। তার এহন কার্যকলাপে কেউ প্রতিবাদ করলে এলাকার সাধারন লোকজন মাদক কারবারি রফিকুলের ভাড়া করা সন্ত্রাসী রুবেল, সুমনসহ বেশ কিছু সন্ত্রাসী তাদের প্রতিহত করতে প্রকাশ্যে তাদের ধরে নিয়ে এসে মারপিটসহ হত্যার ভয়ভীতি দেখায়।
আকাশজমিন/আরআর