ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

তিন লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

লালমনিরহাটে প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৮ মে, ২০২৫ সময় : ৮:৪৮ এএম

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাটে আব্দুল হালিম বাদল নামের এক হার্ডওয়্যার ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরতর আহত ওই ব্যবসায়ীকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই ব্যবসায়ীর ভাই ইউপি সদস্য আবু সাঈদ পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

 

পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে উল্লেখ করে এজাহারে বলা হয়, রাতে দোকান বন্ধ করে যাওয়ার সময় নিজের দোকানের পাশেই চন্দ্রপুর ইউনিয়নের সতিরপাড় এলাকার তমিজ উদ্দিন তপিসহ কয়েকজন বাদলের পথরোধ করে হামলার চেষ্টা করে। এসময় ওই ব্যবসায়ী দৌঁড়ে পাশের আব্দুল জলিলের মুদি দোকানে আশ্রয় নিলে সেখানেই চাইনিজ কুড়ালসহ দেশিয় অস্ত্র নিয়ে বাদলকে কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয়। এসময় স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারী অস্ত্র উঁচিয়ে সেখান থেকে চলে যায়। হামলায় ওই ব্যবসায়ীর দুই পা, হাতসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে জখম হয়েছে।

হামলার সময় বাদলের পকেটে থাকা এক লাখ ও জলিলের দোকানে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি দোকানের মালপত্র তছনছ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

এ ব্যাপারে ঐ ব্যবসায়ীর ভাই ইউপি সদস্য আবু সাঈন জানান, পূর্ব শত্রুতার জের ধরে আমার ভাইয়ের উপড় হামলা করা হয়েছে। তার হাতের কব্জী ও পায়ের বিভিন্ন অংশ মারাত্মক ভাবে জখম হয়ে। রাতে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হলেও সকালে ঢাকা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।

 

এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি এজহার দায়ের করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর