ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

সাতক্ষীরায় হাসপাতালে জরুরি বিভাগে হামলার ঘটনায় মামলা


  • আপলোড সময় : শুক্রবার ০৯ মে, ২০২৫ সময় : ১২:৩৩ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর ও হামলার ঘটনায়  অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মর্জিনা খাতুন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলা নং-০৩। শনিবার (৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে ভর্তিকৃত রোগির চিকিৎসা নিয়ে এই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। বর্তমানে পুলিশী নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন সদর হাসপাতালের চিকিৎসক ও নার্সসহ স্টাফরা। পুলিশ সেনাবাহিনী র‌্যাব ও গোয়েন্দা কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত স্বাস্থ্যকর্মীরা জানান, শহর উপকণ্ঠের মাগুরা গ্রামের আক্কেল আলীর ছেলে শাহিনুর রহমান নামের এক রোগী সকালে জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে ইনডোরে ভর্তি হন। সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে না পেয়ে রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তারা ফের জরুরি বিভাগে ফিরে এসে কর্তব্যরত স্টাফদের সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি  সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে স্টাফদের ওপর হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করার অভিযোগ উঠে। হামলা চালিয়ে আহত করা হয় ঢাকা থেকে আগত একজন চিকিৎসককেও।

হামলার সময় হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি বিভাগে চিকিৎসাসেবা দেওয়া কয়েক ঘন্টার জন্য বন্ধ রাখেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারো চিকিৎসা প্রদানকার্যক্রম শুরু হয়। 

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফয়সাল আহমেদ বলেন, “স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে জরুরি বিভাগে হামলা চালানো হয়েছে। এতে ঢাকা থেকে আগত একজন চিকিৎসকও আহত হয়েছেন।’’

তবে স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘যথাযথ চিকিৎসা না পেয়ে একজন মুমূর্ষ রুগীর স্বজনরা হামলা চালিয়েছে। আমি হামলার সাথে কোনভাবেই জড়িত নই। ‘’

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিনুল হক জানান, ‘‘ঘটনার পর থকেই সেখানে পুলিশ রয়েছে । বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের আছে। সন্ধ্যার পর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মর্জিনা খাতুন বাদী হয়ে ১০/১২ জনকে অজ্ঞাত দেখিয়ে এজাহার দাখিল করেন। তাৎক্ষণিকভাবে দ:বিধির ১৪৩/৩৫৩/৩৩২/৩৩৩/৪২৭/৫০৬ ও ৩৪ ধারায় মামলা রেকর্ড করা হয়েছে। যেহেতু আসামী সবই অজ্ঞাত তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা কাজ করছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর