ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাতক্ষীরায় কপোতাক্ষ নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গন


  • আপলোড সময় : বুধবার ০৭ মে, ২০২৫ সময় : ৫:৪০ এএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর কপোতাক্ষ নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। ফলে এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে। রবিবার (৪ মে) প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর কুড়িকাহুনিয়া লঞ্চ টার্মিনাল ঘাটের দক্ষিণ পাশের প্রায় ২০০'শ ফুট স্থান জুড়ে কপোতাক্ষ নদীর বেড়িবাঁধে এ ভয়াবহ ভাঙ্গন ধ্বংস দেখা দেয়।

 এলাকাবাসীরা জানান, আমরা ত্রাণ চাই না, চাই টেঁকসই বেড়িবাঁধ। বৃহস্পতিবার দিনগত শেষ রাতে ভাটার টানে এই ভেড়ি বাঁধ ভেঙে যায়। ভাঙ্গন এলাকা ভোষকা মাটি আর চোরা বালুর ঝুঁকিপূর্ণ থাকায় এই বেড়িবাঁধ বারবারই ভেঙে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয় এলাকাবাসী। ইতোপূর্বে এ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একের তিন অংশ কপোতাক্ষ নদীর গর্ভে বিলিন হয়ে গিয়েছিলো। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়েছে মানুষ,নিঃস্ব হয়েছে পরিবার। বিগত দুর্যোগ আম্ফান ও ইয়াস ঝড়ের ক্ষতি কাটিয়ে উঠতে পারিনি এই এলাকার মানুষ। এহেন পরিস্থিতিতে টেঁকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগী এলাকাবাসীর। এদিকে ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডে ইতিমধ্যে কাজ শুরু করেছে।

 

তাৎক্ষণিক বেড়িবাঁধ ভাঙ্গনের এ খবর অবগত হয়ে ভাঙ্গন এলাকা পরিদর্শনে আসেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাছকিয়া। তিনি বলেন, ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে কলগেট,লিবার শ্রমিকদের মাধ্যমে জিও ব্যাগে বালু ভর্তি করে ডাম্পিং কার্যক্রমের শুরু করা হয়েছে। খুবই তাড়াতাড়ি এই ভেড়ি বাঁধ আমরা মেরামত করতে সক্ষম হবে। তবে ভেঙে যাওয়ার আর কোনো আশংকা নেই।

 এ সময় উপজেলা জামায়াতের নায়েবে আমির সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুল মান্নান, নায়েবে আমির মাওলানা নুরুল আবসার মুরতাজা, ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালী, অধ্যক্ষ সোহরাব হোসেন, অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমান, ইউনিয়ন আমীর উপাধ্যক্ষ মাওলানা অহিদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর