ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

গোয়ালন্দে ২৫ পুরিয়া হেরোইনসহ ইউপি সদস্য গ্রেফতার


  • আপলোড সময় : রবিবার ১১ মে, ২০২৫ সময় : ১২:১৮ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে ২৫ পুরিয়া হেরোইনসহ উজানচর ইউনিয়ন পরিষদ সদস্যকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী হলেন, উপজেলার উজানচর ইউনিয়নের মইজুদ্দিন মন্ডল পাড়া এলাকার মৃত আলাউদ্দিন আহমেদের ছেলে  মোঃ জাকির হোসেন (৫০)। তিনি উজানচর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য।

 

থানা পুলিশ জানায়, শনিবার (৩ মে) রাত সাড়ে ৭টার দিকে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলামের দিক নির্দেশনায় এসআই মোঃ মাহাবুল করিম সঙ্গীয় অফিসার ফোর্সসহ দৌলতদিয়া যৌনপল্লীর আলেয়ার বাড়ীর আলাউদ্দিন বিশ্বাসের মুদি দোকানের সামনে থেকে ২৫ পুড়িয়া হেরোইনসহ তাকে গ্রেফতার করেন।

 

গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে রবিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর