গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে ২৫ পুরিয়া হেরোইনসহ উজানচর ইউনিয়ন পরিষদ সদস্যকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী হলেন, উপজেলার উজানচর ইউনিয়নের মইজুদ্দিন মন্ডল পাড়া এলাকার মৃত আলাউদ্দিন আহমেদের ছেলে মোঃ জাকির হোসেন (৫০)। তিনি উজানচর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য।
থানা
পুলিশ জানায়, শনিবার (৩ মে) রাত সাড়ে ৭টার দিকে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল
ইসলামের দিক নির্দেশনায় এসআই মোঃ মাহাবুল করিম সঙ্গীয় অফিসার ফোর্সসহ দৌলতদিয়া যৌনপল্লীর
আলেয়ার বাড়ীর আলাউদ্দিন বিশ্বাসের মুদি দোকানের সামনে থেকে ২৫ পুড়িয়া হেরোইনসহ তাকে
গ্রেফতার করেন।
গোয়ালন্দ
ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে
নিয়মিত মামলা রুজু করে রবিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আকাশজমিন/আরআর