ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কোটালীপাড়ায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে চুরি


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৮ মে, ২০২৫ সময় : ৬:৪৭ পিএম

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ১২ নং কান্দি ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈর বাড়ীতে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ধারাবাশাইল কলেজের পাশে অবস্থিত তার বসত বাড়ীতে এ চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় স্বর্ণালী বাড়ৈ বাদী হয়ে অজ্ঞাতনামা চোরেরা উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, ফাকা বাড়ী পেয়ে নিচ তলার গেটের তালা ভেঙ্গে দ্বিতীয় তলায় উঠে কক্ষে ঢুকে আলমিরা ভাংচুর করে গলার চেইন, হাতের রুলী, কানের দুল সহ আনুমানিক সাত ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় চোরের দল।

এ সময় সিসিটিভির মনিটর ভাংচুর করে ডিভিআরটি ও নিয়ে যায় তারা। এ ব্যাপারে ভুক্তভোগী চেয়ারম্যান সাংবাদিকদের জানান- আমরা কেহ বাড়ীতে ছিলাম না, আমার ঘরের সব কিছু ভাংচুর করে মূল্যবান স্বর্ণালঙ্কার নিয়ে গেছে চোরেরা, আমি প্রশাসনের কাছে তদন্ত পূর্বক এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক এলাকাবাসী বলেন- চেয়ারম্যান পলাইয়া থাকে, ভয়ে রাতে এ বাড়ীতে কেহ থাকে না, এ সুযোগে কেচি গেটের তালা সিসিটিভি, আলমারি ভাংচুর করে চুরি করেছে চোরেরা, এখন আমরা ও আছি আতঙ্কের মধ্যে। এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের সথে যোগাযোগ করা হলে তিনি জানান- অভিযোগ দায়ের হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর