ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর

রাজশাহীতে মশক নিয়ন্ত্রণ ও নগর পরিচ্ছন্নতায় নেমেছে যুবদল


  • আপলোড সময় : সোমবার ০৫ মে, ২০২৫ সময় : ১১:৪৮ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

রাজশাহী সিটি করপোরেশনের পাশাপাশি নগর পরিচ্ছন্নতা ও মশা নিয়ন্ত্রণ কর্মসূচি শুরু করেছে রাজশাহী মহানগর যুবদল। রাজশাহীতে মশার উপদ্রব বেড়ে যাওয়ায় এবং বিভিন্ন এলাকায় ডোবা, নালা ও ড্রেন অপরিচ্ছন্ন হয়ে যাওয়ায় এ উদ্যোগ নিয়েছে নগর যুবদল।

কর্মসূচির অংশ হিসেবে রবিবার নগরের লক্ষ্মীপুর টিবি হাসপাতাল এলাকায় একটি পুকুর থেকে আবর্জনা অপসারণ করা হয়। যুবদলের নেতাকর্মীরা জানান, ধারাবাহিকভাবে রাজশাহীর বিভিন্ন ওয়ার্ডে এই কার্যক্রম চলবে।

কর্মসূচির উদ্বোধন আয়োজনে উপস্থিত ছিলেন, সমাজসেবী ফৌজিয়া আবিদা জেসী, নগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, সদস্য মাসুদুল হক মৃধা, মজিবুল হক মিলন, তারেক হোসেন, নাফিজ ইমতিয়াজ ড্যানি, সবুজ আলী, মুস্তাফিজুর রহমান মানিক, শামীম ইসলাম প্রমুখ।

এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী রাজশাহী মহানগরীতে ফগার মেশিনে কীটনাশক স্প্রে কার্যক্রম শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগ। রবিবার থেকে এ কার্যক্রম শুরু করা হয়।

রাসিকের পরিচ্ছন্ন বিভাগ জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ, মেশিনের যান্ত্রিক ত্রুটি বা অন্য কোন কারণে কীটনাশক স্প্রে বন্ধ হলে পরবর্তী কর্ম তালিকা অনুযায়ী স্প্রে’র কাজ পরিচালিত হবে। কর্ম তালিকা মোতাবেক প্রতিদিন ৫টি ওয়ার্ডে সকাল সাড়ে ৬টা হতে হতে স্ল্যাব, ড্রেন, আন্ডারগ্রাউন্ড ড্রেন, ডোবা,  জঙ্গল ও মশার প্রজনন স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর