ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

মোহনগঞ্জে সপ্তাহব্যাপী ভূমিসেবা কার্যক্রম উদ্বোধন


  • আপলোড সময় : মঙ্গলবার ০৬ মে, ২০২৫ সময় : ২:১৮ এএম

মোহনগঞ্জ (নেত্রকোণা) সংবাদদাতা

নেত্রকোণার মোহনগঞ্জে নামজারি ভূমি উন্নয়ন কর আদায় বিষয়ক সপ্তাহব্যাপী এক ক্র্যাশ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। সহকারি কমিশনার (ভুমি) মোহনগঞ্জ এর উদ্যোগে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে রবিবার ( মে) সকাল ১০টা  থেকে কার্যক্রমের আনুষ্টানিভাবে উদ্বোধন করেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) এম কাদের।  কার্যক্রমকে সফল করতে উপজেলার সাতটি ইউনিয়নের জনগণের ভুমি সংক্রান্ত সকল জটিলতা দ্রুততম সময়ের মধ্যে নিরসনে এখানে সাতটি অস্থায়ী ক্যাম্প চালু করা হয়েছে।

  ভুমি সেবা কার্যক্রমের দায়িত্বে থাকা কর্মচারীরা হলেন, ভুমি কার্যালয়ের নাজির কাম ক্যাশিয়ার সজল সরকার, সায়রাত সহকারী মো.সাদ্দাম হোসেন, নামজারী, সহকারী জয় আচার্য। এছাড়াও মোহনগঞ্জ পৌরসভা বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের অস্থায়ী ক্যাম্পের দায়িত্বে রয়েছেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো.আব্দুস সামাদ আকন্দ উপসহকারী কর্মকর্তা উজ্জ্বল দত্ত, বড়তলী-বানিয়াহারী ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো.খালেদ হোসেন, তেঁঁতুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা গোলাম এরশাদুর রহমান, মাঘান-সিয়াধার ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো.সাদেকুর রহমান খান লাকি, সমাজ-সহিলদেও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোস্তফা রানা আহাম্মদ, সুয়াইর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. মাহবুব আলম, গাগলাজুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো.কায়সার আল য়্যরুফসহ আরো অনেকেই।

নামজারী খারিজের জন্য ভূমি অফিসে আসা বড়কাশিয়া গ্রামের শিল্পী আক্তার নামে এক নারী বলেন, গত - দিন আগে আমি একটি নামজারীর আবেদন করেছিলাম। আজ দ্রুত সময়ের মধ্যে সেটি সম্পন্ন করে আমার হাতে তুলে দেওয়ায় খুবই ভালো লাগছে। উপজেলা বিএনপির আহবায়ক সেলিম কার্ণায়েন বলেন, আমাদের উপজেলাসহ সারাদেশেই জনগণের মধ্যে ভূমি সংক্রান্ত জটিলতার কারণেই এলাকাবাসীর মধ্যে বেশির ভাগ সমস্যার সৃষ্টি হয়। আর এসব সমস্যাগুলো আজকে যেভাবে দ্রুত সময়ের মধ্যে নিরসন করা হচ্ছে তা সারা বছর অব্যাহত রাখা হলে আমার বিশ্বাস, এলাকার শান্তি-শৃঙ্খলা অনেকটা লাঘব হয়ে আসবে।

  বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) এম কাদের বলেন, পর্যন্ত আমার কার্যালয়ে পৌরসভাসহ উপজেলার সাতটি ইউনিয়নের জনগণের প্রায় দুই শতাধিক নামজারী খারিজ নানা জটিলতার কারণে আটকা ছিল। তবে  আজ থেকে সপ্তাহব্যাপী চলা এই ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে আমরা আজ প্রথম দিনই এসব টি নিরসন করে দিয়েছি। ছাড়াও নতুন আরো প্রায় শতাধিক নামজারী খারিজেও আজকেই নিরসন করা হয়েছে। আশা করি সপ্তাহব্যাপী চলা আমাদের কার্যক্রমে উপজেলার জনগণ আশানুরূপ ভূমি সেবা পাবেন বলে আমার বিশ্বাস।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর