ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রূপগঞ্জে সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন ॥ বিক্ষোভ


  • আপলোড সময় : সোমবার ০৫ মে, ২০২৫ সময় : ১১:৪৬ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

ঢাকা-সিলেট মহাসড়কের বাইপাস সড়ক নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ভূমি অফিস-গোলাকান্দাইল মজিবর রহমান উচ্চ বিদ্যালয় সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।

আজ ( ৫ মে ) সোমবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল-হোরগাঁও সড়কে একতা ব্লাড এন্ড সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ এলাকাবাসীরা অংশ নেয়। মজিবুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মানববন্ধনপূর্বক প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির মিয়া। 

সভায় বক্তব্য রাখেন গোলাকান্দাইল ইউপি সদস্য তপন কুমার ঘোষ, ইউপি সদস্য জামাল মিয়া, মজিবর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীনা আক্তার, একতা ব্লাড এন্ড সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহসিন ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, গোলাকান্দাইল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ মোল্লা প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের এ সড়কে প্রতিদিন শতশত গাড়ি চলাচল করে। পথচারী পারাপার হয়। আশপাশের স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সড়কে আসাযাওয়া করে। জীবনের ঝুঁকি নিয়ে তাদের রাস্তা পারাপার হতে হয়।

তাছাড়া প্রতি বৃহস্পতিবার ঐতিহ্যবাহী গোলাকান্দাইল হাট ও গোলাকান্দাইল ইউনিয়ন ভূমি অফিস আসাযাওয়া করছে সাধারণ মানুষ। সড়ক ও জনপদ বিভাগ আন্ডারপাস তৈরি না করেই গুরুত্বপূর্ণ এ সড়কের নির্মাণ কাজ করছে। এ সময় বক্তারা আন্ডারপাস নির্মাণ করার জন্য সড়ক ও জনপদ বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন। এ সড়কে অবিলম্বে আন্ডারপাস নির্মাণ করা না হলে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।  পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা ঢাকা বাইপাস সড়কের গোলাকান্দাইল এলাকা প্রদক্ষিণ করে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর