ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রূপগঞ্জে ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুই জনের মৃত্যু


  • আপলোড সময় : শুক্রবার ০৯ মে, ২০২৫ সময় : ১০:৫৩ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী কাজীপাড়া এলাকায় মঞ্জু ডাইং ও টেক্সটাইলে গ্যাস বিস্ফোরণে আগুনের ঘটনায় দগ্ধ দুই জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ ( ৫ মে ) সোমবার ভোরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন মঞ্জু ডাইংয়ের নিরাপত্তা কর্মী ও নোয়াখালী জেলার বাসিন্দা আব্দুল হান্নান(৫২) এবং কারখানার অফিসার ও রূপগঞ্জের রূপসী কাজীপাড়া এলাকার কবির হোসেন(৪৫)। এখন পর্যন্ত বিস্ফোরণের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লাইনের ত্রুটির কারনে এই দুর্ঘটনা ঘটে।

 

কারখানার মালিক মঞ্জুরুল হক ভুঁইয়া বলেন, দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে অন্য সকলকেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সবাই ভালো আছে। আহত শ্রমিকদের চিকিৎসা খরচ কারখানার পক্ষে বহণ করা হচ্ছে।

 

উল্লেখ্য গত ১মে মঞ্জু ডাইং কারখানার তিতাস গ্যাস সংযোগের আরএমএস রুমে গ্যাসের অতিরিক্ত চাপে বিকট শব্দে একটি দেয়াল ধসে পড়ে এবং আগুন ধরে যায়। এ সময় নিরাপত্তা কর্মীসহ চারজন দগ্ধ হয়।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর