ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

লালমনিরহাটে গলায় ফাঁস দিয়ে ভ্যান চালকের আত্মহত্যা


  • আপলোড সময় : মঙ্গলবার ০৬ মে, ২০২৫ সময় : ১:০৬ এএম

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাট জেলার কালীগঞ্জ  উপজেলার ভোটমারী ইউনিয়নের চৌধুরীরহাট এলাকায় আনোয়রুল (৩৮) নামে এক ভ্যান চালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।  সোমবার( ৫ মে) সকালে উপজেলার ভোটমারী  ইউনিয়নের নোহালী এলাকায় এ ঘটনা ঘটে। আনোয়ারুল একই এলাকার রুস্তম আলী  ছেলে।

স্থানীয়রা জানান,  আনোয়ারুল সোমবার ১০টার সময় বাড়ির সকলের অগোচরে নিজের ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে পুলিশ গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে। তবে কী কারণে সে আত্মহত্যা করেছেন এখন পর্যন্ত এর প্রকৃত কারন জানা যায়নি বলেও জানান তারা।

এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। পরে লাশের সুরতাল রিপোর্ট প্রস্তুত করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লালমনিরহাট  সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর