ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

গোয়ালন্দে হেরোইনসহ নারী কারবারি গ্রেফতার


  • আপলোড সময় : মঙ্গলবার ০৬ মে, ২০২৫ সময় : ২:১৩ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫০ পুরিয়া হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত নারী মাদক কারবারি হলেন, ঢাকা জেলার আশুলিয়া থানার মির্জানগর এলাকার এনায়েতপুর বাশবাড়িয়া গ্রামের মো. শামসুল আলম খোকনের স্ত্রী মমতাজ বেগম (৩৮)।

 

থানা এজাহার সূত্রে জানা যায়, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের নির্দেশনায় নিয়মিত অভিযান চলাকালীন সময়ে ৪ মে বিকেল ৫ টার দিকে গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়া নৌপথের ৪ নং ফেরিঘাটের পল্টুনের উপর থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

 

এব‍্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে ৫ মে সোমবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর