ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নড়াইলে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি পালন


  • আপলোড সময় : মঙ্গলবার ০৬ মে, ২০২৫ সময় : ১:১৫ এএম

নড়াইল প্রতিনিধি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, নড়াইল জেলা শাখার আয়োজনে ২ ঘন্টা কর্মবিরতি পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্তু এ কর্মসূূচি চলে।

নড়াইল চিফ জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালত কার্যালয়ের সামনের সড়কে এই এই কর্ম বিরতি পালিত হয়। কর্মবিরতি চলাকালে নড়াইল জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক কিশোর কুমার দে, উপদেষ্টা খান আজিম উদ্দিন, মোঃ মাহমুদুল হাসান, মোহন মোল্যা, মাসুদুল হাসান তনু, রহমতুল্লাহ সুমন, খন্দকার শফিকুল ইসলামসহ জেলা পর্যায়ে অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, তারা বিচারকদের সঙ্গে আদালতের সহায়ক কর্মচারী হিসাবে একই দপ্তরে কাজ করেন। কিন্তু জুডিশিয়াল সার্ভিস পে-স্কেলের আলোকে বিচারকদের বেতন-ভাতাদি হলেও সহায়ক কর্মচারীরা জনপ্রশাসনের আলোকে বেতন-ভাতা পেয়ে থাকেন। অনেক কর্মচারী পদোন্নতি ছাড়াই আক্ষেপ ও হতাশা নিয়ে একই পদে চাকরি করে পদোন্নতি বঞ্চিত থেকে অবসরে যাচ্ছেন, যা কোনোভাবেই কাম্য নয়।

বক্তরা আরও বলেন, বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীন পৃথক সচিবালয় করতঃ অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন ছেলের আলোকে বেতন ভাতা প্রদানসহ বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন ছেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবী জানান।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর