ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

গোয়ালন্দে খবিরের ফাঁসির দাবিতে মানববন্ধন


  • আপলোড সময় : রবিবার ১১ মে, ২০২৫ সময় : ১১:৫৪ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রিয়াজ উদ্দিন পাড়া এলাকায় নারীদের প্রলোভন দেখিয়ে সখ্যতা গড়ে তোলা অভিযুক্ত মো. খবির মোল্লা (৫০) এর ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। 
অভিযুক্ত খবির মোল্লা গোলাপ মোল্লার ছেলে। খবিরের পরিবারে স্ত্রী, এক ছেলে ও একটি মেয়ে রয়েছে।  অভিযুক্ত খবির মোল্লা দীর্ঘদিন ধরে এলাকার স্কুলপড়ুয়া মেয়েদের লক্ষ্য করে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বলে স্থানীয়দের অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা যায়, খবির মোল্লা এর আগেও একাধিক কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছেন। তার প্রলোভনের শিকার হয়ে দু’জন কিশোরী মানসিকভাবে ভেঙে পড়ে মৃত্যুবরণ করে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি আরও দুই স্কুলছাত্রীকে কু-প্রস্তাব ও প্রলোভনের মাধ্যমে তার বাড়িতে ডাকার চেষ্টা করলে এলাকাবাসীর সন্দেহ হয়। সোমবার (৫ মে) বেলা ১১টার দিকে এক ছাত্রী তার বাড়ীতে যেতে চাইলে উত্তেজিত এলাকাবাসী খবির মোল্লাকে আটক করে গণধোলাই দেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

ওইদিন বিকালে রিয়াজ উদ্দিন পাড়া ও মৃধাডাঙ্গার সর্বস্তরের জনগণের ব্যানারে দুই শতাধিক নারী-পুরুষ নারীলোভী, অশ্লীল আচরণকারী, সমাজের নিকৃষ্ট মানুষ খবির ও তার দোষরদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাহেদা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করে। মানববন্ধনে এলাকাবাসীর দাবি করে বলেন, এমন অনৈতিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে লিপ্ত থাকা খবিরের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করার সাহস না পায়।

গোয়ালন্দ থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবির মোল্লার বিরুদ্ধে স্থানীয় ইউপি সদস্য ও স্থানীয় বাসিন্দারা আমাকে জানান মেয়েলি সংক্রান্ত ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তারই পরিপ্রেক্ষিতে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত খবির মোল্লাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা প্রদান করে। এ বিষয়ে কেউ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর