ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

গাজীপুরে ট্রাকচাপায় শ্রমিকের মৃত্যু, মহাসড়ক অবরোধ


  • আপলোড সময় : শুক্রবার ০৯ মে, ২০২৫ সময় : ১২:০২ এএম

টঙ্গী(গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাকচাপায় চম্পা বেগম (১৮) নামে এক নারী শ্রমিকের মৃত্যুর হয়েছে। মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ৮টায় গাজীপুর মহানগরীর হারিকেন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে তার সহকর্মী শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। নিহত চম্পা বেগম নেত্রকোনার হারারকান্দি গ্রামের মো. কাউসার মিয়ার স্ত্রী। তিনি হারিকেন এলাকায় ইন্টারলুপ বিডি কারখানার কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার কাজে যাওয়ার সময় হারিকেন বাসস্ট্যান্ড এলাকায় ওই নারী রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়৷ এতে ঘটনাস্থলেই ওই নারী শ্রমিক মারা যান। পরে আশপাশের কিছু শ্রমিক ও জনতা বিক্ষোভ করে মহাসড়ক অবরোধ করে৷ এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়ক বন্ধ থাকায় ওই উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় একটি গার্মেন্টেসের শ্রমিকের মৃত্যু হয়েছে। সকাল ১০টার দিকে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে ওই মহাসড়কে যান চলাচল শুরু হয়।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর