ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রাজশাহীর বারোরাস্তার মোড়ে গোলচত্বর নির্মাণের দাবি


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৮ মে, ২০২৫ সময় : ২:৪৮ এএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

রাজশাহী নগরীর দুর্ঘটনাপ্রবন এলাকা হিসেবে চিহ্নিত ছোটবনগ্রামের বারো রাস্তার মোড় ভেঙ্গে গোলচত্বর করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সামাজিক সংগঠন বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও সবুজ সংহতি রাজশাহী মহানগর এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, নগরীর অন্যতম ব্যস্ত সড়ক হলো বিমানচত্বর থেকে বিহাস পর্যন্ত এই চারলেন বিশিষ্ট সড়কটি। এই সড়কের শহরের অন্যতম ব্যস্ত এলাকা বারোরাস্তার মোড়। বিমানচত্বর থেকে বিহাস পর্যন্ত চার লেন বিশিষ্ট সড়কের এটি একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। কিন্তু গোলচত্বর এবং নিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থার অভাবে এখানে প্রতিনিয়ত ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা।

বক্তরা আরও বলেন, রাস্তা নির্মাণ হওয়ার পর থেকে প্রতিমাসে অন্তত ১০-১৫ টি ছোটবড় দুর্ঘটনা ঘটছে। রাস্তায় প্রয়োজনীয় স্পিড ব্রেকার, ট্রাফিক নির্দেশিকা এবং কোন ট্রাফিক পুলিশ না থাকায় প্রচণ্ড গতিতে গাড়ি চালান চালকেরা। তাই আর একটি প্রাণ ঝরে যাওয়ার আগেই গোলচত্বর নির্মাণের দাবি জানান বক্তারা।

এদিকে মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক খোন্দকার আজিম আহমেদ এনডিসি কে স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে সভাপতিত্ব করে সবুজ সংহতি রাজশাহী মহানগরের সদস্য সচিব নাজমুল হোসেন রাজু।

আকাশজমিন/আরআর 



এ সম্পর্কিত আরো খবর