ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক

তাড়াশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ১৩৫ পরিবারের‌ মা‌ঝে ২৭০০ হাঁস বিতরণ


  • আপলোড সময় : বুধবার ০৭ মে, ২০২৫ সময় : ৭:২৮ এএম

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে ১৩৫ পরিবারের মাঝে ২৭০০ হাঁস বিতরণ করা হয়। মঙ্গলবার (৫ মে) বিকেলে তাড়াশ উপজেলা প্রাণীসম্পদ ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর চত্বরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ১৩৫ টি পরিবারের মাঝে ২৭০০ হাঁস বিতরণ করা হয়। প্রত্যেক‌টি প‌রিবার পায় ২০‌টি ক‌রে হাঁস।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল ইসলাম সভাপতিত্বে উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় প্রাণীসম্পদ দপ্তরের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এ.কে.এম. আনোয়ারুল হক, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম।

এ সময় রাজশাহী বিভাগীয় প্রাণীসম্পদ দপ্তরের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী বলেন, চলনবিল অধ্যূষিত তাড়াশ উপজেলায় হাঁস পালনের জন্য উপযোগী। বোরো ধান কাটার ভরা মৌসুমে জমিতে ঝড়ে পড়া ধান খেয়েই হাঁস বেড়ে ওঠবে। আপনরা যত্নসহকারে এ হাঁসগুলোর দেখভাল করবেন। প্রাণীসম্পদ দপ্তর থেকে প্রয়োজনীয় পরামর্শ ‌দেওয়া হ‌বে। এগুলোই আপনাদের ভাগ্য উন্নয়ন সহায়তা করবে। এ হাঁসগুলো বৃদ্ধি পেয়ে আপনাদের প্রতিটি বাড়িতে খামার গড়ে উঠবে। আপনাদের অর্থনৈতিক চাকাকে সচল রাখ‌বে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর