ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

শিবগঞ্জে সাংবাদিক ওয়াহেদ ফকিরের মুক্তির দাবিতে মানববন্ধন


  • আপলোড সময় : বুধবার ০৭ মে, ২০২৫ সময় : ৩:৪৪ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে আজ মঙ্গলবার (৬মে ) বিকালে শহীদ মীর মুগ্ধ স্কয়ার চত্বরে বাউল পালা গানের কলি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় কুচক্রি মহলের প্ররোচনায় সাংবাদিক ওয়াহেদ ফকিরকে গ্রেফতারের প্রতিবাদে, মামলা প্রত্যাহার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  হয়েছে।

শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেলের সভাপতিত্বে প্রেসক্লাবের সহ-সভাপতি রবিউল ইসলাম রবির সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক পবন কুমার রায়, সাংবাদিক নুরুল আমিন তালুকদার, বজলুর রহমান, সাজু মিয়া, মোহাম্মদ আলী, কামরুল হাসান, সোহাগ আহম্মেদ, শাহজাহান আলী, এম আর মিজান, মিজানুর রহমান, ফারুক আহম্মেদ, আব্দুর রহমান, গোলজার রহমান, বাকি বিল্লাহ, কনক দেব, মিনহাজ উদ্দিন, শেখর চন্দ্র টুটুল, গোলাম রব্বানী শিপন, উৎপল কুমার মোহন্ত, আনিছার রহমান দুলাল, ময়নুল ইসলাম, ওয়াদুদ হোসেন, জহুরুল ইসলাম সৈকত, রাব্বী হাসান সুমন, রহুল আমিন, মাহমুদুল হাসান তৌহিদ, রাইসুল ইসলাম রনি, জাহিদুল ইসলাম, ফজলুল হক জুয়েল, নূর আলম, সোহেল রানা, আব্দুর রহিম, নাহিদ ইসলাম, শফিউল আলম ডিউ।

উক্ত কর্মসূচি প্রতিবাদ সমাবেশে সাংবাদিক ওয়াহেদ ফকিরের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয় এবং মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে পরবর্তীতে সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে আরো বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়া হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর