ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

আদিতমারীতে প্রকৃত ঘটনাকে আড়াল করতে অসহায় পরিবারকে ফাঁসানোর অভিযোগ


  • আপলোড সময় : সোমবার ১২ মে, ২০২৫ সময় : ২:৫৭ এএম

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাট জেলা আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নে প্রকৃত ঘটনাকে আড়াল করতে আনারুল, আক্তার ও আওয়ামীলীগের দোসর মুকুল সহ কতিপয় মাদক ব্যবসায়ী একটি অসহায় পরিবারকে মাদক ব্যবসায়ী বানিয়ে মিথ্যা অভিযোগ দায়ের করেন। এরই প্রতিবাদে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপি প্রদান করেছেন। মঙ্গলবার (৬ মে) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী প্রতিবাদ জানিয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, লালমনিরহাটের আদিতমারীর সারপুকুর ইউনিয়নের খারুভাজ এলাকার রফিকুল চৌকিদারের জমিতে ছাগল ধান খেলে চৌকিদার রফিকুল ছাগল গুলো ধরে তার বাড়িতে নিয়ে আসেন। বিষয়টি জানতে পেরে ছাগলের মালিক জুয়ারু আনারুল, মাদক ব্যবসায়ী আক্তার ও আওয়ামীলীগের দোসর মুকুল সহ দলবল নিয়ে রফিকুলের বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখিয়ে ধরে নিয়ে যাওয়া ছাগল গুলো নিয়ে আসেন। পরে রফিকুল বাড়িতে এসে ঘটনাটি জানার পর আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করেন। বিষয়টি ভিন্ন খাতে নিতে এবং প্রকৃত ঘটনা আড়াল করতে প্রকৃত জুয়ারু আনারুল, মাদক ব্যবসায়ী আক্তার ও আ'লীগ নেতা মুকুল নিরহ চৌকিদার রফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের মাদক ব্যবসায়ী বানিয়ে থানায় মিথ্যা অভিযোগ দেন। এরপরে তারা লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনও করে।

চৌকিদার রফিকুলের ছেলে রুবেল বলেন, জুয়ারু আনারুল ওই এলাকায় জুয়া খেলার প্রতিবাদ ও মাদক ব্যবসায়ী আক্তারের মাদক ব্যবসার প্রতিবাদ করায় তারা পরিকল্পিতভাবে তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। সেই সাথে তার বাবার চৌকিদারের চাকুরীটি চলে গেলে স্থানীয় আ'লীগ নেতা মুকুল তার কাছের লোককে চৌকিদারের চাকুরী পাইয়ে দেয়ার অপচেষ্টা চালাচ্ছে।

তিনি আরো জানান, আওয়ামিলীগের দোসর মুকুল স্থানীয় লোকজনকে ভুল বুঝিয়ে মুল ঘটনা আড়াল করে তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তিনি এর প্রতিবাদ জানিয়ে ঘটনার তদন্ত করে মুল রহস্য উদ্ঘাটনের দাবি জানান এবং জুয়ারু আনারুল, মাদক ব্যবসায়ী আক্তার ও আওয়ামীলীগের দোসর মুকুলের শাস্তি দাবি করেন। এ ব্যাপারে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আকবর জানান, ওই এলাকার দুইটি পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলছে,  তদন্ত শেষ হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর