ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত নাকি ভূপাতিত?


  • আপলোড সময় : বুধবার ০৭ মে, ২০২৫ সময় : ৪:২৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

পারমাণবিক অস্ত্রধর চিরবৈরী দুই দেশ ভারত-পাকিস্তানের মাঝে গত দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক সংঘাতের শুরু হয়েছে। পেহেলগামে হামলার ঘটনায় সৃষ্ট উত্তেজনার জেরে বুধবার মধ্যরাতে পাকিস্তানের অন্তত ৯টি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতের সামরিক বাহিনী। পাকিস্তান দাবি করেছে, তারা ভারতীয় অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

তবে ভারতীয় কর্মকর্তারা জম্মু-কাশ্মিরে এখন পর্যন্ত তিনটি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করেছেন। যুদ্ধবিমান বিধ্বস্ত কিংবা ভূপাতিত করা নিয়ে প্রতিবেশী দুই দেশের পাল্টাপাল্টি দাবি মূলত নিজেদের সামরিক সক্ষমতার জানান দেওয়ার চেষ্টা বলে মনে করা হচ্ছে।

পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) একজন মুখপাত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বরেছেন, এখন পর্যন্ত আমি ভারতীয় পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার তথ্য নিশ্চিত করতে পারি। এর মধ্যে তিনটি রাফাল, একটি এসইউ-৩০, একটি মিগ-২৯ রয়েছে। এছাড়া একটি ভারতীয় ড্রোনও গুলি চালিয়ে ভূপাতিত করা হয়েছে।

পাকিস্তানি ওই সামরিক কর্মকর্তা বলেছেন, ‘‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। কারণ ভারতীয় এই বিমানগুলো পাকিস্তানি ভূখণ্ডে গোলা ছুড়েছিল। তিনি বলেন, ভারতের বিমানগুলো ভারতীয় আকাশসীমা থেকেই দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে হামলা করেছিল।

ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের অন্তত চারটি স্থানীয় সরকারি সূত্র রয়টার্সকে বলেছে, ভারতের জম্মু ও কাশ্মির অঞ্চলে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। পাকিস্তানের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি ভারত।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর