ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নড়াইলে 'ন্যায়কুঞ্জ' নামকরণে বিচারপ্রার্থীদের-বিশ্রামাগার উদ্বোধন


  • আপলোড সময় : বুধবার ০৭ মে, ২০২৫ সময় : ৫:০০ পিএম

নড়াইল প্রতিনিধি

নড়াইলে 'ন্যায়কুঞ্জ' নামকরণে বিচারপ্রার্থীদের-বিশ্রামাগার এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব মাহামুদুল হক। বুধবার (৭ মে ) সকালে ১০ টায় নড়াইল জেলা ও দায়রা জজ কোর্টের আয়োজনে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি মাহমুদুল হক  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ন্যায়কুঞ্জের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন।

এ সময় শারমিন নিগার জেলা ও দায়রা জজ, মাহমুদা খাতুন সিনিয়র জেলা ও দায়রা  জজ, নড়াইল জজ আদালতে পিপি অ্যাডভোকেট এস এম আব্দুল হক,  জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিকুজ্জামান লিটু ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নেওয়াজ মাহমুদ সহ বিচারকবৃন্দ ও আইনজীবী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব মাহামুদুল হক বলেন,ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠা হলে দূর দূরান্ত থেকে  বিচারপ্রার্থী মা-বোন সহ সকলেই এখানে অপেক্ষা করে খানিকটা স্বস্তি অনুভব করবেন। এছাড়াও  এখানে মায়েরা তাদের শিশু বাচ্চাদেরকে নিরাপদে দুধ পান করাতে পারবেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর