উত্তরাঞ্চল প্রতিনিধি : / : 122
উত্তরাঞ্চল প্রতিনিধি:
সুমিষ্ট
আমের জন্য খ্যাতি অর্জনকারী
জেলা রাজশাহীতে পাকা আমের কারবার
শুরু হতে যাচ্ছে আগামী
১৫ মে থেকে। ওইদিন
থেকে সব ধরনের গুটি
আম গাছ থেকে নামাতে
পারবেন চাষীরা।
রাজশাহী
জেলায় আম পাড়ার সময়
নির্ধারণ বিষয়ে আম পরিবহন, বাজারজাতকরণ
ও সংগ্রহ বিষয়ে মতবিনিময় সভায় এমন তথ্য
জানান জেলা প্রশাসক। বুধবার
বেলা সাড়ে ১১টায় দিকে
রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে
অনুষ্ঠিত মতবিনিময়ে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক আফিয়া
আখতার। সভায় উপস্থিত ছিলেন
কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সালমা
আক্তার।
এ
সময় কৃষি কর্মকর্তা, আমচাষি,
ব্যবসায়ী ও আম পরিবহনে
নিয়োজিত সবার সঙ্গে আলোচনা
করে নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম
নিশ্চিত করতে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ করা হয়।
রাজশাহীর
‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ অনুযায়ী, ১৫ মে থেকে
সব ধরনের গুটি জাতের আম
নামাতে পারবেন চাষিরা। গত বছরও আম
পাড়ার শুরুর সময় ছিল ১৫
মে। তার আগের বার
৪ মে। এছাড়া ২০২২
সালে ছিল ১৩ মে
থেকে।
বৈঠকের
সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর সকল
গুটি জাতের আম ১৫ মে
থেকে পাড়া শুরু হবে।
২০ মে থেকে গোপালভোগ,
রানীপছন্দ বা লক্ষণভোগ ২৫
মে, হিমসাগর বা খিরসাপাত ৩০
মে, বানানা ম্যাঙ্গ বা ল্যাংড়া ১০
জুন, আমরুপালি বা ফজলি ১৫
জুন, ৫ জুলাই বারি
আম-৪, আশ্বিনা ১০
জুলাই, গৌড়মতি ১৫ জুলাই পাড়া
যাবে। এছাড়া সারাবছর পাওয়া যাবে কাটিমন ও
বারি আম-১১ জাতের
আম পাওয়া যাবে।
রাজশাহী
কৃষি অফিসের তথ্যানুযায়ী এ বছর জেলায়
১৯ হাজার ৬০৩ হেক্টর জমিতে
আমের চাষ হয়েছে। এবার
সম্ভাব্য গড় উৎপাদন ধরা
হয়েছে ১৩ দশমিক ২৬
(টন) আর সম্ভাব্য মোট
উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২
লাখ ৬০ হাজার ৬
মেট্রিক টন। এছাড়া সম্ভাব্য
আমের মোট বিক্রি এক
হাজার ছয়শত পঁচানব্বই কোটি
পঁচাশি লাখ পঁচাত্তর হাজার
ছয়শত বিশ টাকা।
সভায়
রাজশাহী জেলা প্রশাসক আফিয়া
আখতার বলেন, আগামী ১৫ মে থেকে
সব ধরনের গুটি আম পাড়তে
পাড়বেন চাষীরা। যদি কোন ধরনের
দুর্যোগ হয়, সেক্ষেত্রে চাষীরা নিজ
উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুমতি নিয়ে আগাম আম
পাড়তে পারবেন।
এদিকে
এখন আম পাড়ার প্রস্তুতি
নিতে শুরু করেছেন রাজশাহীর
আমচাষি ও ব্যবসায়ীরা। ম্যাঙ্গোপঞ্জি
অনুযায়ী এক সপ্তাহ পরেও
নামানো যাবে গুটিজাতের আম।
তাই শেষ সময়ের পরিচর্যাও
চলছে গাছে গাছে।
আকাশজমিন/আরআর