ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রূপগঞ্জে কাস্টমস্ কর্মকর্তা পরিচয়ে ছিনতাই হওয়া তেল উদ্ধার ॥ গ্রেফতার ৩


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৮ মে, ২০২৫ সময় : ১১:৪৭ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের কাস্টমস্ কর্মকর্তা পরিচয়ে চালক ও হেলপারকে জিম্মি করে ছিনতাই করা ট্রাকসহ অধিকাংশ মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ৭ মে মঙ্গলবার ভোরে রূপগঞ্জের বরাবো ও নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া এসব মালামাল উদ্ধার করা হয়।

গত ৫ মে সোমবার বিকালে ঢাকা- সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা উড়াল সেতুর উপরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে রূপগঞ্জের হাটিপাড়া এলাকার করম আলীর ছেলে মকবুল হোসেন(৪২), রূপসী স্লূইচ গেইট এলাকার আফসারউদ্দিনের ছেলে বাতেন দেওয়ান(৩০) ও বরিশালের হিজলা ধানাধীন ধুলখোলা এলাকার শহিদ জমাদ্দারের ছেলে আনোয়ার হোসেন(৫৯)।

রূপগঞ্জ থানার এসআই জাকির হোসেন জানান, গত ৫ মে বিকাল রূপগঞ্জের রূপসীস্থ শবনম অয়েল মিল কারখানা থেকে ৭৫ ড্রাম ভর্তি প্রায় ১৪ হাজার লিটার পাম অয়েল নিয়ে একটি ট্রাক হবিগঞ্জের চৌধুরী বাজারে মেসার্স রাধা বিনোদ মোদক নামক প্রতিষ্ঠানে যাওয়ার জন্য রওয়ানা হয়। ট্রাকটি ঢাকা- সিলেট মহাসড়কের ভুলতা উড়াল সেতুর উপরে পৌঁছালে একটি সাদা প্রাইভেটকারে প্রতারকরা মালভর্তি ট্রাকের গতিরোধ করে। এসময় প্রাইভেটকারে থাকা ব্যক্তিরা নিজেদের কাস্টমস্ কর্মকর্তা পরিচয়ে ট্রাকে থাকা মালামালের কাগজপত্র দেখাতে বলে। একপর্যায়ে ট্রাক চালক আব্দুল মান্নান মিয়া ও হেলপার স্বপন মিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে তারা তেলবোঝাই ট্রাকটি ছিনতাই করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এ ঘটনায় গত ৬ মে সকালে ট্রাক চালক আব্দুল মান্নান মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ গত ৬ মে রাতে রূপগঞ্জের বরাবো ও নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ৭৫ ড্রাম তেলের মধ্যে ৬০ ড্রাম তেলসহ ট্রাকটি উদ্ধার করে। এসময় এ ঘটনায় জড়িত ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার ও ছিনতাই হওয়া বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর