ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ভারত উত্তেজনা আর না বাড়ালে পদক্ষেপ নেবে না পাকিস্তান

পাক প্রধানমন্ত্রী উপদেষ্টা


  • আপলোড সময় : শনিবার ১০ মে, ২০২৫ সময় : ১২:৫২ এএম

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের উপদেষ্টা রানা সানাউল্লাহ বলেছেন, ভারত যদি উত্তেজনা আর না বাড়ায় তাহলে পাকিস্তান কোনও ‘‘দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ’’ নেবে না। ভারতের হামলার পর বিশ্বের কাছে পাকিস্তানের ক্ষমতাসীন সরকার ও সেনাপ্রধান এই অঙ্গীকার করেছে বলে জানিয়েছেন তিনি।

দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রানা সানাউল্লাহ বলেন, ‘‘আমরা ভারতকে উপযুক্ত জবাব দিয়েছি। যদি তারা (ভারত) আরও পদক্ষেপ নেয়, তাহলে আমরা সেই পদক্ষেপের শক্তিশালী জবাব দেব।’’

পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারতের হামলার জবাব দেওয়ার অধিকার রাখে পাকিস্তান। আন্তর্জাতিক আইন মেনেই পাকিস্তানের সামরিক নেতৃত্ব যথাযথ প্রতিক্রিয়া দেখাবে।

দেশটির রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল) নেতা রানা সানাউল্লাহ বলেন, ‘‘জাতির প্রতিরক্ষার অভিভাবক হিসাবে তাদের এই অধিকার রয়েছে এবং জাতীয় নিরাপত্তা কমিটির সভাতেও এই বিষয়ে ঐকমত্য হয়েছে।

তিনি বলেন, ‘‘আমাদের সশস্ত্র বাহিনীর নেতৃত্ব এবং সরকারের পাশাপাশি প্রধানমন্ত্রীও জাতিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ভারত যদি কোনও আগ্রাসনের পথ বেছে নেয়, তাহলে আমরা তার কঠোর প্রতিক্রিয়া জানাবো এবং আমরা সেটি করেছি।’’

এদিকে, ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ‘অপারেশন সিঁদুর অভিযানের প্রতিশোধ নিতে পাকিস্তান যদি হামলা করে, তাহলে ফের প্রত্যাঘাত করা হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে ভারত।

দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের কার্যালয়ের এক বিবৃতিতে বলেছেন, বুধবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং জাপানের নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এ সময় তিনি ‘অপারেশন সিঁদুর পরিমিত, সংযত এবং অ-উসকানিমূলক একটি সামরিক অভিযান ছিল বলে জানিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সহিংসতা বৃদ্ধির কোনও অভিপ্রায় ভারতের নেই। তবে পাকিস্তান যদি সহিংসতাকে আরও উসকাতে চায়তাহলে প্রত্যাঘাত করার জন্য যত সামর্থ্য প্রয়োজন, তার সবই ভারতের রয়েছে। সূত্র : জিও নিউজ।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর