ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি

ভারতে সাতসকালে হঠাৎ হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ১:৪৩ এএম

ভারতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে চারজন নিহত হয়েছেন। নিহতদের সবাই পর্যটক। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার ( মে) দেশটির উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশীর কাছে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, উত্তরাখণ্ডের উত্তরকাশীর কাছে বৃহস্পতিবার সকালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন পর্যটক প্রাণ হারিয়েছেন। হেলিকপ্টারটিতে ছয়জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে চারজন মারা গেছেন এবং দুইজন আহত হয়েছেন।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সামাজিক মাধ্যমে দুর্ঘটনার খবর শেয়ার করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি লিখেছেন, “যারা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, সৃষ্টিকর্তা তাদের আত্মাকে শান্তি দিন এবং শোকাহত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন।

মুখ্যমন্ত্রী ধামি জানান, তিনি প্রশাসনকে আহতদের সর্বাত্মক সহায়তা দিতে এবং দুর্ঘটনার তদন্ত শুরু করতে নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, “আমি এই বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছি এবং পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

জানা গেছে, হেলিকপ্টারটি দেহরাদুন থেকে যাত্রীদের নিয়ে হরশিল হেলিপ্যাডের উদ্দেশে যাত্রা করেছিল। সেখান থেকে পর্যটকরা প্রায় ৩০ কিলোমিটার সড়কপথে গঙ্গনানির দিকে যেতেন। এদিকে দুর্ঘটনার পর রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী জেলা প্রশাসনের দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। উদ্ধার তৎপরতা এখনও চলছে। উত্তরকাশীর জেলা ম্যাজিস্ট্রেটও ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন জানিয়েছে।

আকাশজমিন/আরআর 





এ সম্পর্কিত আরো খবর