ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৪ ফিলিস্তিনি


  • আপলোড সময় : সোমবার ১২ মে, ২০২৫ সময় : ৯:৪৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৫৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫২ হাজার ৬০০ ছাড়িয়ে গেছে। বুধবার (৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা জুড়ে বুধবার ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৫৪ জন ফিলিস্তিনি নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বরে মধ্যে গাজা শহরের আল-তুফাহ এলাকায় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে ইসরায়েলি গোলাবর্ষণে ১৬ জন নিহত হয়েছেন বলে একটি চিকিৎসা সূত্র জানিয়েছে। সূত্রটি জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও বেশ কয়েকজন আটকা পড়ে আছেন।

বুধবারের এই হামলার ঘটনা এমন এক সময়ে ঘটল যখন একদিন আগেই মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরের একটি স্কুলে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৩ জন নিহত এবং আরও ৭৩ জন আহত হন।

গাজার সরকারি মিডিয়া অফিস কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে, ২০২৩ সালের অক্টোবরে গণহত্যামূলক এই আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী কমপক্ষে ২৩৪টি আশ্রয়কেন্দ্র এবং বাস্তুচ্যুতি কেন্দ্র লক্ষ্য করে হামলা করেছে।

 অন্য একটি মেডিকেল সূত্র জানিয়েছে, গাজা শহরের আল-ওয়াহদা স্ট্রিটের একটি জনাকীর্ণ বাজারে আরেকটি হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। সূত্রটি জানিয়েছে, হতাহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু এবং একজন সাংবাদিকও রয়েছেন। আনাদোলুর একজন প্রতিবেদকের মতে, হামলার শিকার ওই এলাকায় অনেক দোকান রয়েছে। আর এই কারণে হামলার সময় বাজারটিতে বহু মানুষ ছিলেন।

 দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে একটি বাড়ি লক্ষ্য করে আরেকটি বিমান হামলায় এক শিশুসহ আটজন নিহত হয়েছেন বলে একটি চিকিৎসা সূত্র আনাদোলুকে জানিয়েছে। একই শহরের পূর্বাঞ্চলে বানি সুহাইলা শহরে ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণে একজন ফিলিস্তিনি এবং তার স্ত্রী প্রাণ হারিয়েছেন বলে একই সূত্র জানিয়েছে।

 এছাড়া মধ্য গাজা উপত্যকার পূর্ব দেইর আল-বালাহের মুনাসিরা শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাবাহিনী এক শিশুসহ আরও তিনজন ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের পূর্ব তেল আল-জাতার পাড়ায় একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় আরও তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর