ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

উত্তর বলে দেওয়ার অ‌ভি‌যো‌গে সিরাজগঞ্জে ১০ শিক্ষক গ্রেপ্তার


  • আপলোড সময় : শনিবার ১০ মে, ২০২৫ সময় : ১০:০৩ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার একটি কেন্দ্রের দায়িত্বে থাকা ১০ শিক্ষককে গ্রেপ্তার করা হয়। তা‌দের বিরু‌দ্ধে অ‌ভি‌যোগ
এসএসসি পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তরপত্র বলে দেওয়া।
বুধবার (৭ মে) দুপুরে চৌহালী উপজেলার খাষকাউলিয়া সিদ্দিকিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে আইসিটি পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃত শিক্ষকরা হলেন, আকদাস হোসাইন (৪০), আব্দুল বাতেন (৪৫), রফিকুল ইসলাম (৫২), শরিফুল ইসলাম (৪৩), শফিকুল ইসলাম (৪৪), মো. আনোয়ার (৩৬), জাবের আলী (৪১), জাহাঙ্গীর আলম (৫১), মোস্তাক আহমেদ (৩৬) ও আবুল কালাম (৪১)।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, এমসিকিউ পরীক্ষা চলাকালে ওই কেন্দ্রে দায়িত্বে থাকা শিক্ষকরা শিক্ষার্থীদের উত্তর বলে দেন।বিষয়টি জানতে ইউএনও মোস্তাফিজুর রহমান মহোদয় ওই কেন্দ্র পরিদর্শনে যান। অভিযোগের সত্যতা পাওয়ায় দায়িত্বে থাকা ১০ শিক্ষককে আটকের নির্দেশ দেন তিনি। 
এ ঘটনায় কেন্দ্র সচিব নুরুজ্জামান ওরফে বাদশা বাদী হয়েছে রাতে মামলা করেছেন। গ্রেপ্তারকৃতদের থানা হেফাজতে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হবে।
আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর