ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নড়াইলে তুচ্ছ ঘটনায় হামলায় প্রাণ গেলো টোকন আলীর


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ৯:১৬ পিএম

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় চাচাতো ভাই ভাতিজাদের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ টোকন আলী (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। এছাড়া, ওই ব্যক্তির দুই ছেলে এক নারীসহ মোট তিনজন আহত অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার ( মে) বেলা ১২ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়। এর আগে, বুধবার ( মে) লোহাগড়া উপজেলার করফা গ্রামে এই হামলার ঘটনা ঘটে। সৈয়দ টোকন আলী ওই গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন কৃষক ছিলেন।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আংশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতের স্বজন সূত্রে জানা গেছে, বুধবার ( মে) সন্ধ্যায় লোহাগড়া উপজেলার করফা গ্রামে সৈয়দ টোকন আলীর স্ত্রী তার চাচাতো ভাইয়ের ছেলেদের বাড়ির পাশ দিয়ে ভ্যান নিয়ে যেতে নিষেধ করেন, যা নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর, সৈয়দ টোকন আলী তার পরিবারের সদস্যদের ওপর চাচাতো ভাই সৈয়দ ফেরদৌস আলী, সৈয়দ রিজ্জাক আলী, সৈয়দ এরদাউস আলী এবং ভাতিজা সৈয়দ রহিম আলী, সৈয়দ করিম আলী, সৈয়দ রহমত আলী সৈয়দ হৃদয় আলীসহ তাদের বাড়িতে থাকা ধানকাটা শ্রমিকরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাদের কুপিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

সময় সৈয়দ টোকন আলী, তার ছেলে সৈয়দ রুবেল আলী এবং সৈয়দ রাজু আলীসহ আরেক নারী আহত হন। পরে স্বজন স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে চিকিৎসক টোকন আলীর অবস্থা গুরুতর দেখে তাকে অন্যত্র নেয়ার পরামর্শ দেন। প্রথমে তাকে যশোর এবং পরে ঢাকায় নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বিষয়ে লোহাগড়া থানার ওসি মো. আংশিকুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর