ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রায়পুরায় ছাত্রদল নেতার নেতৃত্বে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা


  • আপলোড সময় : সোমবার ১২ মে, ২০২৫ সময় : ৯:২১ পিএম

নরসিংদী প্রতিনিধি:

দীর্ঘদিন পর নরসিংদীর রায়পুরায় ছাত্রদলের আয়োজনে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নীলকুঠি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শতাধিক মোটরসাইকেল নিয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি নরসিংদী শহরে গিয়ে শেষ হয়।

এই শোভাযাত্রার নেতৃত্ব দেন রায়পুরা উপজেলা ছাত্রদলের নেতা আখলাকুর রহমান সজিব। এতে অংশ নেন ছাত্রদল, যুবদলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নরসিংদীতে গিয়ে জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদকে ফুলেল শুভেচ্ছা জানান আখলাকুর রহমান সজিব ও তার সঙ্গে থাকা নেতাকর্মীরা। এ সময় আরও উপস্থিত ছিলেন—রায়পুরা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ হোসেন নাহিদ মোল্লা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ কে ওয়াসিম উদ্দিন, মুছাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি বাবুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদল নেতা রাজিব আহমেদ, ছাত্রনেতা সুমন মিয়া ও মো. রনি আহমেদ।

নেতাকর্মীরা বলেন, “আখলাকুর রহমান সজিব ভাই দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দলের জন্য কাজ করে যাচ্ছেন। আমরা চাই, সামনে তাকে আরও গুরুত্বপূর্ণ পদে দেখতে।”

আখলাকুর রহমান সজিব বলেন, “দীর্ঘ সময় মামলা-হামলার শিকার হয়ে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছি। পাঁচটিরও বেশি রাজনৈতিক মামলা আমার বিরুদ্ধে হয়েছে। দলের পতাকা ধরে রাখতে আমি দৃঢ়প্রতিজ্ঞ।”

জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ বলেন, “সজিব একজন ত্যাগী ছাত্রনেতা। দুঃসময়ে সে বহুদিন পালিয়ে ছিল। আজ সে আবার মাঠে, এটি আমাদের জন্য গর্বের বিষয়।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর