ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সিরাজগঞ্জের তাড়াশে গৃহবধূর লাশ উদ্ধার


  • আপলোড সময় : শনিবার ১০ মে, ২০২৫ সময় : ১১:৪৬ এএম


সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে হালিমা খাতুন (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে তাড়াশ থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) সকালে তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাঁস্তা গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়। গ্রামবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের আজহার আলীর ছেলে শরিফুল ইসলাম একই গ্রামের মৃত হাবিবুর রহমানের মেয়ে হালিমা খাতুনকে বিয়ে করে ঘর সংসার করছেন। তাদের তিনটি সন্তানও রয়েছে। এরই মধ্যে স্বামী শরিফুল ইসলাম দ্বিতীয় বিয়ে করেন। বিষয়টি নিয়ে প্রথম স্ত্রী হালিমা খাতুনের সাথে পারিবারিক কলহ লেগেই থাকতো।

বৃহস্পতিবার সকালে হালিমা খাতুনের বড় মেয়ে সুমাইয়া খাতুন সয়নকক্ষে মায়ের লাশ দেখতে পায়। তার আত্মচিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা ও প্রতিবেশী এগিয়ে আসে। পরে এলাকাবাসী পুলিশে খবর দেয়। ঘটনার পর থেকে হালিমা খাতুনের স্বামী শরিফুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী পলাতক রয়েছে।

এ বিষয়ে তাড়াশ থানার (ওসি) জিয়াউর রহমান বলেন, ওই গৃহবধুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর